দক্ষিনদিনাজপুর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে মিষ্টি ও ফুল বিনিময় করল ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী

বাংলা নববর্ষ উপলক্ষ্যে মিষ্টি ও ফুল বিনিময় করলেন ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এদিন শনিবার দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি জওয়ানদের মিষ্টি মুখ করিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিএসএফের পক্ষ থেকে। বিজিবি-র পক্ষ থেকেও এদিন বিএসএফ জওয়ানদের একই ভাবে শুভেচ্ছা জানানো হয়। দুই দেশের মধ্যে আরও সুসম্পর্ক ও সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতেই এদিনের এই শুভেচ্ছা বিনিয়ময় বলে জানা যায়। এদিন হিলি চেকপোস্টে আয়োজিত এই মিষ্টি বিনিময় অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দিনাজপুর সেক্টরের আধিকারিক আবু নাসের সহ অন্যান্য জওয়ানরা। অন্য দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৯৯ ব্যাটেলিয়নের পক্ষ থেকে হাজির ছিলেন হিলি বিওপির কমান্ডার ওয়াজির চন্দ সহ অন্যান্য আধিকারিকরা।